তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
প্রাইম ব্যাংক পিএলসি

প্রাইম ব্যাংক পিএলসি © সংগৃহীত

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর ভিত্তিক অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুষ্ঠিত সভায় যা অনুমোদন করেছে।

চলতি বছর তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩.১০ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩.৬৮ টাকা এবং ২.৩০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯.৯১ টাকা এবং ৪.২৭ টাকা।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৩,২১৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩২,৩৮৯ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮.২৬ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৩৭ শতাংশ।

ট্যাগ: ব্যাংক
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬