বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক

২৭ অক্টোবর ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক © সংগৃহীত

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। আগামী তিন বছরের জন্য অন্তর্বর্তী সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শারাবান তাহরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের এ কথা জানানো হয়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক একাডেমির বর্তমান সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সেলিনা হোসেন সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন: রাজনীতিতে নতুন দল ও নেতৃত্ব প্রয়োজন: আবুল কাসেম ফজলুল হক

৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক চার দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রক্ষায় তিনি সোচ্চার এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ক্লাসে ছাত্রের পায়ে গুলি, মেডিকেল শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড
  • ১৮ মে ২০২৬
অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হাম…
  • ১৮ মে ২০২৬
তিন উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, গৃহহীন অর্ধসহস্রাধিক পরিবার
  • ১৮ মে ২০২৬
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অ…
  • ১৮ মে ২০২৬
‘শায়ান-জয় যেটা বলছে, ওটা ইমিডিয়েটলি করেন’
  • ১৮ মে ২০২৬
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৩
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081