গুলিবিদ্ধ সেই চম্পা মারা গেছেন

২৭ অক্টোবর ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
চম্পা খাতুন মারা গেছেন

চম্পা খাতুন মারা গেছেন © সংগৃহীত

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চার মাসের বকেয়া বেতন দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ চম্পা খাতুন মারা গেছেন।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

নিহতের ভাই বলেন, আমার বোন জেনারেশন নেক্স টু ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করে। সেখানে চার মাস ধরে তাদের বেতন দেয় না। এ নিয়ে গত ২৩ অক্টোবর সকালে তারা আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাঁ হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেছে।

আরও পড়ুন: ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

তিনি বলেন, কাজ করছে বেতন দেয় নাই, বেতন চাওয়া কি আমাদের অপরাধ? এভাবে তারা আমার বোনকে গুলি করে হত্যা করলো কেন?

নিহত চম্পা খাতুনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার জাহাঙ্গীরাবাদ গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গত ২৩ অক্টোবর আশুলিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় চম্পা খাতুন ও মোরশেদা বেগম নামে দুই নারী পোশাক শ্রমিককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এরপর চিকিৎসক তাদের ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুন মারা গেছেন।

জাতীয় সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
  • ১২ মার্চ ২০২৬
ঝিনাইদহে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
  • ১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার হলেন অ্যাডভোকেট কায়সার কামাল হোসেন 
  • ১২ মার্চ ২০২৬
নতুন সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধান…
  • ১২ মার্চ ২০২৬
মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081