সমন্বয়ক পরিচয়ে হুমকি, দুই যুবক আটক

২৬ অক্টোবর ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
আটকের প্রতিকী ছবি

আটকের প্রতিকী ছবি © সংগৃহীত

সমন্বয়ক পরিচয়ে হুমকি ও ভীতি ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করে সেনাসদস্যদের হাতে তুলে দিয়েছে জনতা। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর ফারাজীপাড়া এলাকা এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে তিন থেকে চারটি মোটরসাইকেলে কয়েক যুবক ৫০/৫১ নম্বর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে ঢোকে। এ সময় তারা প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। 

তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের চারটি গাড়ি গিয়ে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬