শেরে বাংলা ফজলুল হক উপমহাদেশের রাজনীতিতে প্রাণপুরুষ

২৬ অক্টোবর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
শেরে বাংলা এ. কে ফজলুল হক

শেরে বাংলা এ. কে ফজলুল হক © সংগৃহীত

আজ শনিবার বিকাল ৪টা ৩০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক) নামক সংগঠনের পক্ষ থেকে শেরে বাংলা এ. কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার বলেন, ‘আবুল কাশেম ফজলুল হক ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে প্রাণপুরুষ। অবিভক্ত বাংলার ১ম প্রধানমন্ত্রী,পূর্ব বাংলার মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালনসহ অসংখ্য পদ অলংকৃত করেছেন। নিখিল ভারত মুসলিমলীগ গঠন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন ও পাকিস্তান সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান আছে।’

শেরে বাংলা এ. কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান। ছবি: টিডিসি

সাঈদ আহমেদ আরও বলেন, ‘পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তর করার ভিত্তি তারাই গড়ে দিয়েছিলেন। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, একপেশে। আজ আমরা তাঁর ১৫১তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। আসুন আমরা শেরে বাংলা সম্পর্কে জানি, তাকে ধারণ করি ও প্রকৃত ইতিহাস চর্চা করি, যা এতদিন আমাদেরকে জানতে দেয়া হয়নি।’

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সংগঠক শাহ নেওয়াজ ও অন্যান্য নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জনাব এমদাদ উদ্দিন।

দাখিল পাসের পর আলিমে মাদ্রাসা ছাড়েন ৭০ ভাগ শিক্ষার্থী
  • ২৮ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
‘উদ্যোক্তাদের ওয়েবসাইট নির্ভরশীলতা কমিয়ে মোবাইল অ্যাপ উপযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, পদ ১২, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
তেল মজুদ করতেন বিএনপি নেতা, বিক্রি করতেন ছেলে যুবলীগ নেতা
  • ২৮ মার্চ ২০২৬
প্রটোকল ভেঙে দাফন কাজে অংশ, প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence