কারাগারে বসে পরীক্ষা দিলেন শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতা

২৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই নেতা কারাগারে বসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন। গত মঙ্গলবার (২২ অক্টোবর) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে বিশ্ববিদ্যালয় ও সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার এই ব্যবস্থা গ্রহণ করে। 

কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশপত্র আসে ওই দপ্তরে। এতে ওই দুজন নেতার পরীক্ষার ব্যবস্থা করার আদেশ দেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি সাপেক্ষে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। পরিসংখ্যান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে দুজন করে পরিদর্শক পরীক্ষা গ্রহণের জন্য কারাগারে যাচ্ছেন। রুটিন অনুযায়ী কারাগারে গিয়ে তাঁদের পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আদালতের আদেশে ও উপাচার্যের অনুমতিতে ওই দুই শিক্ষার্থীর পরীক্ষার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। বিভাগীয় প্রধানেরাও সহযোগিতা করছেন।’

 সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, আইনজীবীর মাধ্যমে ওই দুজন পরীক্ষার রুটিনসহ জামিনের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন। আদালত শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পরীক্ষা নেওয়ার জন্য আদালত থেকে আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে নাশকতা মামলায় ৮ অক্টোবর তাঁদের দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence