ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন সিএমএইচে চিকিৎসাধীন

২৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন সিএমএইচে চিকিৎসাধীন

ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন সিএমএইচে চিকিৎসাধীন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন। এছাড়া দেশের ১০টি সিএমএইচে মোট ২৫৩৩ জন আহত শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। শনিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগমন করেন। তার মধ্যে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬