নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

২৬ অক্টোবর ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া চিএনজি অটোরিকশা

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া চিএনজি অটোরিকশা © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ছয় জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় জন নিহত হন।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬