যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিস্তারিত প্রধান উপদেষ্টাকে জানালেন সেনাপ্রধান 

২৬ অক্টোবর ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত জানান।

আরো পড়ুন: আ.লীগ আমলের মামলায় অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পরোয়ানা

গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান সেনাপ্রধান। শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তি সঙ্গে সাক্ষাৎ করেন। 

পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence