গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবার ৬ জন দগ্ধ

২৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
জাতীয় বার্ন ইনস্টিটিউট

জাতীয় বার্ন ইনস্টিটিউট © ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডহরগাও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

দগ্ধরা হলেন- মোহাম্মদ বাবুল (৪৭), মোছাম্মৎ শেলী (৩৬), মো. সুয়েল (২২), মোসাম্মৎ মুন্নি (২০), মোহাম্মদ ইসমাইল (১৬), মোছাম্মৎ তাসলিমা (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

প্রতিবেশীরা জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করেন। তারা সবাই একই রুমে বসবাস করেন। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন তারা। আমরা ধারণা করছি- লাইনের গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ৬ জনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের সবাই ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। তবে এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বান ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ট্যাগ: নারী
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬