ভারতে পালাতে গিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

২৫ অক্টোবর ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে সুজন কান্তি দে-কে আটক করা হয়

আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে সুজন কান্তি দে-কে আটক করা হয় © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের আলোচিত কর্মকর্তা সুজন কান্তি দে-কে(৪৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার তিনি। 

সুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দে-এর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম গণমাধ্যমকে জানান, আটক সুজন কান্তি দে ২৩ বছর ধরে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: এস আলমের ব্যাংক হিসাব জব্দ

তিনি আরও জানান, চট্টগ্রাম আনোয়ারা থানার রিকুইজিশন অনুযায়ী আটক করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানা পুলিশের তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬