ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে: নুর

২৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সরকার সব প্রত্যাশা ও দাবি পূরণে ব্যর্থ। একই সঙ্গে জাতীয় সরকার গঠন না করায় এই সরকার পদে পদে বাধার মুখে পড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কতিপয় ছাত্রনেতাদের কথায় রাষ্ট্র পরিচালনা করলে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে দোয়া, স্মৃতিচারণ ও সমাবেশ এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করলো কিনা সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে, রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর। আওয়ামী লীগ একটা কালসাপ। তাই এই দেশে এদের রাজনীতি করতে দেওয়া যাবে না। 

বর্তমান রাষ্ট্রপতি দেশের জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য করে নূর বলেন, তার (রাষ্ট্রপতির) পদত্যাগ প্রয়োজন। এ সময় আগামী এক মাসের মধ্যে শহীদ পরিবারকে এক কোটি টাকা করে এবং আহতের ৫০ লাখ টাকা দিয়ে সহযোগিতা দেওয়ার দাবি জানান তিনি।

এসময় ছাত্র-জনতার জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায়, অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে স্বরাষ্ট্র  উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence