লাইনের পাত ভেঙে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি

২৫ অক্টোবর ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM

কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে আজ দুটি ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটল।

জানা যায়, সকালে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রেনটির দুটি কোচের বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে একটি কোচ লাইনে তোলা সম্ভব হয়। আরেকটি কোচ তোলা সম্ভব হয়নি, সেটি পাশেই রাখা হয়। পরে লাইন ক্লিয়ার করা হয়। এ ঘটনার কারণে সকালের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হয়।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬