খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় যুবলীগ নেতা আফসার গ্রেপ্তার

২৩ অক্টোবর ২০২৪, ০৮:১৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
নুরুল আফসার

নুরুল আফসার © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার ওরফে পানতা আফসারকে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া বর্ডার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তাকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গ্রেপ্তার নুরুল আফসার বাঁশপাড়া গ্রামের মৃত সিরাজউদ্দৌলার ছেলে।

দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতি…
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের উদ্দেশ্যে বিমানের বার্তা
  • ১১ অক্টোবর ২০২৬
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬