আমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

২৩ অক্টোবর ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন © সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনে অন্যতম সবর ও পরিচিত মুখ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দূর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর থেকেই সক্রিয় হন এই সামাজিক আন্দোলনে। তবে বিভিন্ন সমস্যা ও পরিবহণ মালিকদের বিভিন্ন অরাজকতা নিয়ে কথা বলে একাধিকবার সরকারদলীয় লোকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। তাঁর নামের সাথে কোন রাজনৈতিক তকমা না থাকলেও সম্প্রতি তাঁর সাথে আওয়ামী লীগ তকমা জুড়ে দেয়ায় ক্ষিপ্ত হয়েছেন এই অভিনেতা। জানিয়েছেন দেশবাসীর কাছে অপপ্রচারের বিচারের দাবি।

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, একদল মানুষ বলছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এটা সমন্বয়কদের কাছে তারা বলেছে। এমনটাও বলেছে, আমি নাকি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি।

নন্দিত এই অভিনেতা বলেন, এবার যেভাবে তারা আমাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আমি আওয়ামী লীগের কেউ হয়ে থাকলে আমাকে গ্রেফতার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।

তিনি বলেন, সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক ঝুঁকি নিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয়, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence