‘বাহাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে’

২১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডা. এ জেড এম জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আনুপাতিক নয়, বাহাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান '৭১ ও '৭২ অনুষ্ঠিত হওয়ার পর আজ অবধি কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে, বিএনপি মনে করে তা অব্যাহত থাকবে।’

সোমবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ দীর্ঘদিন পর দেশের ফেরা উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. জাহিদ বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা বাংলাদেশেই আছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণের অধিকার যাতে আদায় না হতে পারে, সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।’

আরও পড়ুন: হাসিনা-কাদের-নওফেল-সাদ্দাম-ইনানসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা

‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, আন্দোলনে ছিলাম আছি থাকব। কারণ, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন’, এমনটি জানিয়ে বুলু বলেন, ‘আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে। আমাদের আন্দোলন যারা গুম হয়েছে, তাদের ফিরিয়ে আনার।’

আনুপাতিক নির্বাচন চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচনপ্রক্রিয়া রয়েছে। জনগণ সিদ্ধান্ত নেবে কোনটি হবে। কোনোভাবেই কোনও ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া যাবে না। জনগণের মত ও অধিকারকে উপেক্ষা করার সুযোগ নেই। বিএনপি মনে করে, কনস্টিটিউশন-ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া, তা অব্যাহত থাকবে এবং ৩১ দফায় দেওয়া আছে কী ধরনের সংস্কার আমরা চাই।’

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ, ভারত কি তার দেশকে  অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে? আমার মনে হয়, ভারতীয় রাজনীতিবিদরা ও সরকার এত বোকা নয়। যারা এগুলো ছড়াচ্ছেন, তারা হয়তোবা মাঠ গরম করার জন্য। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুন জনগণ তাদের গ্রহণ করে কি না? প্রমাণ হবে মাঠে, ইনশাআল্লাহ।’

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence