নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

২১ অক্টোবর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
সৌমিত্র শেখর

সৌমিত্র শেখর © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানা গেছে। 

দুদকের তথ্যানুযায়ী, অধ্যাপক সৌমিত্র শেখর ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুস নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।  

এছাড়া ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, মালেশিয়ায় তার ও পরিবারের সদস্যদের নামে বাড়ি/সম্পদের তথ্যের জন্য বিএফআইইউতে পত্র দিয়েছে দুদক।

এর আগে ১৪ আগস্ট পদত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  

তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. সৌমিত্র শেখর। ৫ আগস্ট পদত্যাগ করে পালান শেখ হাসিনা। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি।  

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence