অক্টোবরের প্রথম ১৯ দিনে এক ডলার রেমিট্যান্সও আসেনি যেসব ব্যাংকে

২১ অক্টোবর ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১৫৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা। তবে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ ১১টিতে এক ডলারও রেমিট্যান্স আসেনি।

সোমবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর সেপ্টেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১৪৭ কোটি ৮২ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। 

অক্টোবরের প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। অক্টোবরের ৬ থেকে ১২ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর অক্টোবরের প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৪২ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার।

রেমিট্যান্স না আসা ১১টি ব্যাংকের মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। 

এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে নেপথ্য কারিগর চীন
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২
  • ০৮ এপ্রিল ২০২৬
close