শেখ হাসিনার পদত্যাগপত্রের ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ

২১ অক্টোবর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

শেখ হাসিনার সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করায় তার পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে  তিনি এ দাবি করেন।

পোস্টে হাসনাত লেখেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে। একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।’

আরও পড়ুন: আফসোস লীগ হয়ে ফিরে আসছে ফ্যাসিস্ট : সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

এর আগে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই বলে মানবজমিন  পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেখানে নেয়া হয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাক্ষাৎকার। সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে বলেন, ‌‘আমি শুনেছি, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের অপচেষ্টা চলছে: হাসনাত
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মাথা ঘুরেছিল বাথরুমে, কারাগারে যেভাবে মারা গেলেন সাবেক মন্ত…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
পিএসএল নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার, কে কোন ক্যাটাগরিতে?
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ‘ইনকিউ…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান কি সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষে খেলবে?
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬