সন্তান জন্মের আধা ঘণ্টা পরই  মারা গেলেন বাবা

২১ অক্টোবর ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আব্দুস শহীদ

আব্দুস শহীদ © টিডিসি

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের খুশির খবরের মধ্যে আধা ঘণ্টা পরই মারা গেলেন বাবা। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারির স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালোবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

আরও পড়ুন: আন্দোলনে বাবার মৃত্যুর পর সন্তানের জন্ম—নাম ‘স্বাধীন’

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই বাবারর মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬