সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৪, ০২:০৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ © সংগৃহীত

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। 

রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্র জানায়, ইমরান আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর যেকোন একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা হয়। এতে আসামি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ আরও ১০৩ জনের নাম যুক্ত করা হয়েছে।

পল্টন থানায় আলতাফ খান নামে এক ব্যক্তি নিজেকে ভুক্তভোগী দাবি করে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন তিনি।

আরও পড়ুন: ছাত্রলীগের ৪০০ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা হবে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল

ইমরান আহমদ ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও জনসেবার সঙ্গে সরাসরি জড়িত আছেন। তিনি তৃতীয় (১৯৮৬), পঞ্চম (১৯৯১), সেপ্টেম্বর ১৯৯৬ উপনির্বাচন, নবম (২০০৮), দশম (২০১৪) এবং একাদশ জাতীয় সংসদ (২০১৮)নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 

ট্যাগ: জাতীয়
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬