তোমার মতো যদু-মধুর কথায় আমি রাষ্ট্র পরিচালনা করবো না: ধর্ম উপদেষ্টা

১২ অক্টোবর ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. আ ফ ম খালিদ হোসেন

ড. আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কোনো শয়তান-বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু-মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করবো না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও, তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভুলত্রুটি হতে পারে, আমি মানুষ। আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার কোনও ভুল হলে ধরিয়ে দেবেন। তবে ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনো সমাধান করে না। আপনার ফেসবুকের কথা আমি ধরবো না। কেউ যদি ফেসবুকে লিখে আমাকে অপমান করতে চান, আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য দাঁড়িয়ে যাবে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন। তবে ফেসবুকের মাধ্যমে না, মেসেঞ্জারের মাধ্যমে দেবেন। আমরা আপনাদের পরামর্শকে সম্মান দেবো। একমাত্র যাদের সৎ সাহস নাই, যারা কূপের ব্যাঙ, তারা ফেসবুকে লেখে। উল্টাপাল্টা লেখে। তোমার লেখায় আমার কিছু হবে না। তুমি যে ভাষায় লিখবে, সে ভাষায় জবাব যাবে। আমরা মাঠ থেকে এসেছি। দায়িত্ব শেষে ফের মাঠে ফিরে যাবো।’

আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন দেবো। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হতে পারবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেবো।

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে সময় কম। দেড় বছর বা সামান্য দু-এক মাস বেশি সময় আছে। ১৬ বছরের জঞ্জাল দেড় বছরে দূর করবো কী করে? আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও চেষ্টা করে যাচ্ছি।’

সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পরে এ দেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতা ধরে রাখবো না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহসভাপতি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ।

বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে: এ্যানি
  • ১৩ মার্চ ২০২৬
বেচেঁ আছেন আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২০ মার্চ
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রলীগ করায় ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ‘ত্যাজ্য’ ঘোষণা বাব…
  • ১৩ মার্চ ২০২৬
বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দ…
  • ১৩ মার্চ ২০২৬
সেলস এক্সিকিউটিভ নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ৩০, আবেদন…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081