ব্রিজ থেকে খালে পড়ে নিহত নারী, লাশ ভেসে উঠলো ২৪ ঘন্টা পর

১০ অক্টোবর ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি

ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ থেকে খালে পড়ে নিহত হয়েছেন সালমা আক্তার (২৫) নামের এক নারী। বুধবার (৯ অক্টোবর) বিকেলে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রিজের নীচ থেকেই মরদেহ ভেসে উঠে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন কাঠালিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. শহীদুল ইসলাম। 

সালমা কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে।‌ 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মা বিলকিস বেগমের সাথে সাতানি বাজারে আসেন সালমা। বাজার শেষে বাড়ির ফেরার সময় ব্রিজে উঠলে একইসাথে দুটি ইজিবাইক উঠে পড়ে সেখানে। ব্রিজটি চওড়া কম হওয়ায় ইজিবাইক যাতে পাশ কাটিয়ে যেতে পারে সেজন্য ব্রিজের পাশের রেলিং উঠার চেষ্টা করেন সালমা। তখন তিনি পা ফসকে খালে পড়ে নিখোঁজ হন। খবর শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসে।

গতকাল রাত এবং আজ সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালানোর পর সন্ধ্যায় ব্রিজের নিচেই ভেসে উঠে সালমার দেহ। 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬