আমাদের প্রত্যাশা দ্রুত একটা নির্বাচনী রূপরেখা দেবেন: সাবেক উপদেষ্টা তপন চৌধুরী

১০ অক্টোবর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন চৌধুরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন চৌধুরী © সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা দ্রুত একটা নির্বাচনী রূপরেখা দেবেন। যেন দেশবাসী জানতে পারে কবে কখন নির্বাচন হবে।

বুধবার (৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ বিষয়ক “তপন চৌধুরী কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস” অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ চালাবেন মূলত রাজনৈতিক দলগুলো, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত দিনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা কাম্য ছিল না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তারা অল্প সময়ের জন্য থাকবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা খুবই স্বস্তি অনুভব করছি। দেশে বড় একটা পরিবর্তন এসেছে। অতীতে যেখানে কথাই বলা যেত না, প্রশ্নই করা যেত না সে অবস্থার পরিবর্তন হয়েছে। এনবিআরের বর্তমান চেয়ারম্যানও খুবই পজিটিভ। স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। একই অবস্থা বাণিজ্য মন্ত্রণালয়েও। আমরা আশাবাদী।

তপন চৌধুরী বলেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা খুব অল্প সময়ের জন্য। তারা একটা পরিবর্তন রেখে যেতে চান। তবে আমাদের জন্য দুর্ভাগ্যের হবে যদি এই সময়ের মধ্যে ভালো কিছু না দেখি। একজন উপদেষ্টা বলেছেন, ‘এই সুযোগটা আর পাবেন না। এই সময়ে দেশের জন্য একটা ভালো কিছু করে নেন।’

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ্ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬