মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে গুলি, বাংলাদেশি জেলে নিহত

১০ অক্টোবর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ওসমান নামে এক জেলে নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় দেশটি নৌবাহিনী ৬০ মাঝি-মাল্লাসহ ৪ ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে গেছে বলে জানা যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জেলে টেকনাফ শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত ৩ জেলেও ওই ট্রলারের।

ট্রলার মালিকরা জানিয়েছে, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬