আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি

১০ অক্টোবর ২০২৪, ১২:২৬ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়। সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটির কার্যপরিধিতে ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে, কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে, স্বাস্থ্যসেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬