ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি

০৯ অক্টোবর ২০২৪, ১১:৫৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি ঘটনা করা হয়। সদস্য করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে ৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।a

এর আগে গত ৩ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ‘হাই-লেভেল’ বা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি। রিপোর্টের সত্যতা কতটুকু? আমরা ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করি। হাই-লেভেল কমিটি হবে। রিপোর্ট ঠিক ছিল কি না, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জনপ্রশাসন সচিবকে নিয়ে দৈনিক কালবেলাতে একটা প্রতিবেদন এসেছে। এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি। এই রিপোর্টটার সত্যতা কতটুকু? আমরা আশা করব পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে কোনোরকম ডিজ-ইনফরমেশন ছড়াবে না। এটা নিয়ে হাই-লেভেল একটা কমিটি হবে। এই কমিটিতে সিনিয়র কিছু জার্নালিস্ট ইনক্লুড করতে চাচ্ছি। রিপোর্টটা ঠিক ছিল? নাকি প্রতিবেদনের যে এলিগেশনগুলো আসছে তা খতিয়ে দেখছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যাব।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬