কোন দেশে আছেন শেখ হাসিনা, যা বললেন ছেলে জয়

০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
কোন দেশে আছেন শেখ হাসিনা, যা বললেন ছেলে জয়

কোন দেশে আছেন শেখ হাসিনা, যা বললেন ছেলে জয়

ছাত্র-জনতার আন্দোলনের ‍মুখে  গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা ‍দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠে ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন তিনি।

শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।’

গত ৩ অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচনে লড়াবেন কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জয় বলেন, আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে? আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬