রাতেই শেরপুরে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ

০৫ অক্টোবর ২০২৪, ০৯:১১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
শায়খ আহমাদুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো

শায়খ আহমাদুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো © টিডিসি ফটো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলের অন্তত দেড়শ গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বন্যাকবলিত মানুষের দাঁড়াচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শায়খ আহমাদুল্লাহর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি লিখেন, ‘শেরপুরে বন্যা পরিস্থিতি চরম ভয়াবহ। আজ রাতেই যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি ত্রাণ সামগ্রী। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে গত কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ চলমান আছে। আর ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চলছে পুনর্বাসনের কাজ।’

এর আগে গত আগস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভয়াবহ বন্যায় অসহায় মানুষকে উদ্ধার ও বন্যাকবলিতদের জন্য ত্রাণ সংগ্রহ করে ব্যাপক প্রশংসা পায় স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬