টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সহায়তা দেয়া হবে: আনোয়ার ইব্রাহিম

০৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ছবি

ছবি © টিডিসি

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকের পর তিনি এ কথা জানান। 

বৈঠকে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এ অঞ্চল শান্তিপূর্ণ রাখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া।’

এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে কথা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

এর আগে, ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তাঁর পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’।

আরও পড়ুন: সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের

বৈঠকে ড. ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তাঁর দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close