জাতিসংঘ প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

০১ অক্টোবর ২০২৪, ০২:৫৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
ছবি

ছবি © সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

মঙ্গলাবার (১ অক্টোবর)  ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, ‘এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে’।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।

আরও পড়ুন: জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না: ড. ইউনূস

ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে এই আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।’ 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, অন্তত ৬০ জন ফিলিস্তিনি বাংলাদেশের মেডিকেলে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এ সময়, প্রধান উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬