আজ থেকে ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

০১ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM

রক্ষণাবেক্ষণ কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ১৪ অক্টোবর প্রতিদিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।

শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম রবিবার (২৯ সেপ্টেম্বর) এক বার্তায় জানিয়েছেন, ওই ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাশাপাশি যাত্রীদেরকে তাদের ফ্লাইট সূচি নিশ্চিত হতে প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টারের ১৩৬০০ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬