রাজশাহীর সাবেক এমপি এনামুল কারাগারে, ব্যাপক মারধর

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক © সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ব্যাপক মারধরের শিকার হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। ঘটনার পর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

 বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারা অভ্যন্তরে এই ঘটনা ঘটে। 

রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’
 
তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কিনা জানা নেই।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়

এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কাছে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে।

গত ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করে র‌্যাব-৫। গত ২৩ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬