অনুপ্রবেশের দায়ে জওয়ানকে আটক করায় উলটো বিএসএফের প্রতিবাদ লিপি

জবাব দেয়নি বিজিবি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM

গতকাল মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটকের ৬ ঘণ্টা পর তাকে আবার মুক্তিও দেওয়া হয়।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, মঙ্গবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়।

অনুপ্রবেশের দায়ে আটক হওয়া জওয়ানের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উল্টো বিজিবির কাছে প্রতিবাদ জানিয়েছিল।

তবে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত পর্যন্ত বিজিবি এই প্রতিবাদের জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটিকে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে। এটি সেগুলোর মধ্যে অন্যতম একটি।

দ্য হিন্দু জানিয়েছে, হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত বিজিবি এবং বিএসএফ সীমান্তে ৭০০ বারের বেশি বৈঠক করেছে।

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬