বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টের হটলাইন চালু

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট © সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় আইনি সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আসা সেবাগ্রহীতাগণ ০১৩১৬১৫৪২১৬ নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ গ্রহণ করতে পারবেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ কথা জানান।

জানা যায়, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ৪ টা পর্যন্ত এ হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। 

মো. শফিকুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারি রেজিস্ট্রার হতে তদুর্দ্ধ পদমর্যাদার সকল কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজিকীকরণসহ কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ওই ১২ দফা নির্দেশনার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণ কর্তৃক প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো রয়েছে। তারই ধারাহাবিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের  লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence