দাবি মেনে নেওয়ায় কারখানায় ফিরছেন শ্রমিকরা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
দাবি মেনে নেওয়ায় কারখানায় ফিরছেন শ্রমিকরা

দাবি মেনে নেওয়ায় কারখানায় ফিরছেন শ্রমিকরা © সংগৃহীত

শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছেন মালিকপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে খুলছে সব কারখানা। শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা।

সাভার, গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

গতকাল দুপক্ষের বৈঠক হয় শ্রম মন্ত্রণালয়ে। এরপরও অস্থিরতা তৈরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কর্মস্থলে যোগ দিয়ে শ্রমিকেরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এখন দাবি মানায় খুশি তারা। আশা করছেন, শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, আগস্টের শেষ দিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধনসহ ১৮ দফা দাবি তাদের। তবে এই বিক্ষোভে বিদেশি ইন্ধনের কথাই বারবার বলে এসেছেন খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও ছিল।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬