প্রাইম ব্যাংকের সঙ্গে পেরোল চুক্তি করেছে ঢাকা ক্লাব

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি স্বাক্ষর করেছে পেশাজীবীদের সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড। সম্প্রতি ঢাকা ক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘কর্মীদের পেরোল প্রক্রিয়া মূল ধারায় আনতে ঢাকা ক্লাবের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের উদ্দেশ্য নিরাপদ ও দক্ষ ব‌্যাংকিং সেবা প্রদান করা, যার মাধ‌্যমে উভয় প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা উপকৃত হবে। আমরা একটি সফল এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা উভয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবে।’

ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) বলেন, ‘প্রাইম ব‌্যাংকের কাছ থেকে পেরোল সেবা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের কর্মীদের সময়োপযোগী এবং নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতে আমাদের উদ্দেশ্যের সাথে এই চুক্তি সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এই চুক্তি ঢাকা ক্লাব এবং এর কর্মী উভয়ের উন্নয়নে ভূমিকা রাখবে। এই মহৎ উদ্যোগের জন্য আমি প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, ঢাকা উত্তরের রিজিওনাল হেড খাদেম মোহাম্মদ ইফতেখার ফাইসাল, পেরোল ব্যাংকিংয়ের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং ঢাকা ক্লাব লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর মজিবুর রহমান প্রমুখ। 

চুক্তির আওতায় ঢাকা ক্লাবের কর্মকর্তাদের জন্য নিরবচ্ছিন্ন পেরোল ম্যানেজমেন্ট সল্যুশন সরবরাহ করবে প্রাইম ব্যাংক, ফলে এখন থেকে কর্মকর্তাদের মূল ধারার মাধ্যমে বেতন পরিশোধ করা হবে এবং তারা ব্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবেন। 

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬