বিএনপি নেতা খোকনকে শোকজ

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

দলীয় নির্দেশনা ভঙ্গ করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালী নিজ সংসদীয় আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাকে শোকজ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। 

গত ৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়। 

বিএনপির একটি সূত্র জানিয়েছে, কেন দলীয় নির্দেশনা অমান্য করে খোকন মোটরসাইকেল শোভা করেছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মাহাবুব উদ্দিন খোকনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ: বিএনপি
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬