গুজব প্রতিরোধে ঢাকায় আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতা

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
আলোচনাসভা ও প্রবন্ধ প্রতিযোগিতা

আলোচনাসভা ও প্রবন্ধ প্রতিযোগিতা © টিডিসি ফটো

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর আয়োজনে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে একটি আলোচনাসভা ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজ, মধুবাগ মিলনায়তনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা হেলেনের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

গুজব প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে হোসনে আরা হেলেন বলেন, ‘ইন্টারনেটে পাওয়া যেকোনো তথ্য যেমন বিশ্বাস করা যাবে না, তেমনি যাচাই-বাছাই ছাড়া এগুলো শেয়ার করাও যাবে না। পাশাপাশি গুজব প্রতিরোধ ও প্রতিকারের জন্য মানুষের সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। এজন্য ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি গুজব প্রতিরোধে মাল্টিস্টেক হোল্ডার সৃষ্টি করতে হবে।’

সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’। 

অবশ্য সচেতনতার পাশাপাশি তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মানসিকতার পরিবর্তনও জরুরি বলে ব্যক্ত করেন। এছাড়াও প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো. এনামুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আলোচনা সভায় উপস্থিত থেকে গুজব প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের আহ্বান করেন। 

সাকমিডের প্রোগ্রাম অফিসার মাহবুবা আহমেদ রোজী ও মো. রাশেদুজ্জামান রাশেদ আলোচনা সভাটি পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬