নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাস গেল ধানখেতে

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
দুর্ঘটনার চিত্র

দুর্ঘটনার চিত্র © সংগৃহীত

ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খেতে চলে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুরে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহণের বাসটি সোমবার সকালে মহিপুরের ইউসুফপুর এলাকায় রাস্তার বাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে নেমে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের কুয়াকাটা এবং কলাপাড়া হাসপাতালে পাঠিয়ে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই গাড়ির চালকসহ সুপারভাইজার ও হেলপার পালিয়েছেন।

কুয়াকাটাগামী বাসটির যাত্রী কাওসার জানান, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অপরদিকে বেপরোয়াগতিতে গাড়িটি চালানোর কারণে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬