পেটে-বুকে জোড়া লাগানো শিফা ও রিফার অস্ত্রোপচার সফল

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
বাবা, মায়ের কোলে রিফা ও শিফা

বাবা, মায়ের কোলে রিফা ও শিফা © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেটে-বুকে জোড়া লাগানো শিফা ও রিফার অস্ত্রোপচার সফল হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টায় ৮২ জন চিকিৎসক দলের অপারেশনে শিফা ও রিফাকে আলাদা করা হয়। অপারেশনের পর ভালো আছে শিফা ও রিফা নামে পৃথক হওয়া দুই শিশু।

শিফা ও রিফা বেতাগীর কাজিরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার (২৫) ও বাদশা মিয়া (৩০) দম্পতির সন্তান। গত বছরের ৭ জুন তাদের জন্ম হয়।। ২০২৩ সালের ৭ জুন জন্ম হয় বুক-পেট জোড়া লাগানো দুই শিশুর। তাদের আলাদা করার এই অপারেশনটি হয় গত ৭ সেপ্টেম্বর। তবে বিষয়টি মিডিয়ায় না জানিয়ে একরকম আড়ালে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইউনিট-৪ এর প্রধান অধ্যাপক ডা. সাহানূর ইসলাম।

আরও পড়ুন: এখন থেকে সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া শিক্ষার্থীদের

রবিবার (২২ সেপ্টেম্বর) ডা. সাহানুর ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে রিফা সুস্থ হয়ে উঠেছে, তবে শিফার রক্তে সংক্রমণ রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। দুই শিশুকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি মনিটর করা যায়। অস্ত্রোপচার চলাকালে চিকিৎসকদের মধ্যে সহযোগিতার এক বিশেষ নজির তৈরি হয়।

ট্যাগ: ঢামেক
স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬