নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
মেহেদি রাঙানো তার হাতে লেখা আছে, আই লাভ ইউ

মেহেদি রাঙানো তার হাতে লেখা আছে, আই লাভ ইউ

হাতে মেহেদি রাঙানো। মেহেদি রাঙানো তার হাতে লেখা আছে, আই লাভ ইউ। দুই হাত পেছন দিক করে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরিহিতা এ যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। এমন এক যুবতীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

মেহেদি রাঙানো হাত বাঁধা তরুণীর মরদেহ আটকে ছিল তিস্তার চরে

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে অজ্ঞাত এক যুবতীর (৩০) লাশ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: ‘গান গেয়ে উল্লাস করে’ যুবককে পিটিয়ে হত্যা

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।

ট্যাগ: জাতীয়
স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬