অধ্যাপক ইউনূসের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময়

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
বৈঠকের ছবি

বৈঠকের ছবি © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি। সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

রোববার (২২ সেপ্টেম্বর) তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তা এ তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, ইরানের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ইরানের এই সদয় ইঙ্গিতকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬