রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার © সংগৃহীত

রাঙামাটির পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ বেলা ১১টা থেকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেলা ১১টা থেকে রাঙ্গামাটি পার্ব্যত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।

এর মধ্যে ‘পাহাড়িদের ওপর হামলা, খুন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের’ প্রতিবাদে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সকালেও খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা বিক্ষোভ করেন। ফলে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি জেলার দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ আন্তঃউপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬