হাসপাতালের সিসিইউতে ভর্তি মাহমুদুর রহমান মান্না

২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার গভীর রাতে তিনি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়া  হয়েছে। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন। পরবর্তী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।

এদিকে মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

এর আগে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন।

কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু শেখ হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়।

এদিকে গত ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, যার প্রতীক কেটলি।

আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬