নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক

নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে এই সাক্ষাৎ হতে পারে বলে অনেকের ধারণা ছিল। তবে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের দেখা হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কিনা জানতে চাওয়া প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ওনাদের দুজনের (ইউনূস-মোদি) উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ, মোদি একটু আগে চলে আসছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভবনা নেই বলেই মনে হচ্ছে।

আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬