সাংবাদিক মেহেদী নিহতের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করেছে পরিবার

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
নিহত সাংবাদিক মেহেদী হাসান

নিহত সাংবাদিক মেহেদী হাসান © ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান নিহতের ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা মোশাররফ হোসেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশিদ, বিপ্লব কুমার।

এর আগে গত ১৮ জুলাই সন্ধ্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে  ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান নিহত হন। যদিও এ ঘটনার পর শেখ হাসিনা সরকার থাকাকালে বিএনপি, জামায়াত শিবিরের তান্ডবে মেহেদী হাসান মারা গেছেন উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।

সরকার পতনের পর মেহেদী হাসানের খালা দাবি করেন, গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করেন রিজিয়া বেগম। এদিকে সরকার পতনের পর মেহেদী হাসানের পরিবার মামলা প্রস্ততি নিচ্ছিলেন। আদালতেও যান মামলা করতে। গিয়ে জানতে পারেন এ ঘটনায় মামলা হয়ে গেছে।

মোশাররফ হোসেন বলেন, ‘আমি মামলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই একজন মহিলা মামলা করে গেছেন। তাকে আমরা চিনি না। আদালতে গিয়ে বলি, আমি আমার ছেলে হত্যার মামলার বাদী হতে চায়। পরে আদালত ওই মহিলার মামলার স্থগিত করেন। আজ পুলিশের মামলাটাও স্থগিত করেছেন। আমার মামলা গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬