টাকায় নির্দোষ মানুষ মামলায় ঢুকছে, আবার টাকার বিনিময়ে বাদ পড়ছেন

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
সারজিস আলম

সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম অভিযোগ করেছেন, শহীদ ভাইদের মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে। মামলায় নির্দোষ মানুষের নাম দেয়া হচ্ছে, আবার টাকার বিনিময়ে বাদও পড়ছেন অনেকে। এই কাজ যারা করছে তারা যে দলেরই হোক না কেন প্রতিবাদ করতে হবে। এ সময় এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের হুশিয়ারিও উচ্চারণ করেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই মাস যেতে না যেতেই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য এবং আর্দশ নিয়ে মানুষ এতটাই বিভক্ত যে এখন অনেকেই নিজেরা নিজেদের মুখোমুখি অবস্থানে আছেন।

সারজিস আলম বলেন, দেশের জন্য যারা শহীদ ও আহত হলেন তাদের প্রতিদানে আমরা যদি দায়িত্ব পালন করতে হবে। আর যদি না পারি তাহলে দিন শেষে সবচেয়ে বড় এই ক্ষতির জন্য আমাদের দায়ী এবং লাঞ্ছিত হতে হবে। ইতিহাসে লেখা থাকবে প্রাণের বিনিময়ে ভাই-বোনেরা দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেও আমরা এতেটা অযোগ্য ছিলাম যে তা রক্ষা করতে পারিনি।

তিনি আরও বলেন, কেউ যদি পুর্বের সেই প্রথাগুলো রীতিগুলো চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয় আমরা প্রেশার গ্রুপ হিসাবে দ্বিমত পোষণ করবো। এর আগে, দুপুরে শহীদ পরিবার ও আহদের সাথে মতবিনিয় সভা করেন সারজিস আলম।

পদ্মায় বাসডুবি ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন…
  • ২৯ মার্চ ২০২৬
ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, …
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ২৯ মার্চ ২০২৬
প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে বড় সুখবর দিল সরকার
  • ২৯ মার্চ ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন শূন্য, ভর্তি আবেদনের সুযোগ শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
অবশেষে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence