টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম © সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্য তেল ও ডাল) ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬