চরফ্যাশনে ট্রলারডুবি, ৭ জেলে নিখোঁজ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
সাগরে মাছ ধরার ট্রলার ডুবে যায়

সাগরে মাছ ধরার ট্রলার ডুবে যায় © সংগৃহীত

ভোলার চরফ্যাশনের ঢাল চরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও, এখনো নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলার মালিকপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিক জেলেদের পরিচয় জানা যায়নি। এসব জেলে ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জেলেকে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুই দিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান। শুক্রবার ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে উদ্ধার করতে পারলেও এখনও সাত জেলে নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে গেছে।

চরফ্যাশন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

চর মানিকা জোনের নৌ কন্টিজেন কমান্ডার মো. সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।

শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬